সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবিতে শিক্ষকদের “Proposal Writing for Research Grant” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিপ্রবিতে শিক্ষকদের “Proposal Writing for Research Grant” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য “Proposal Writing for Research Grant” বিষয়ক একটি সেমিনার আজ ২৫ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় গবেষণা প্রকল্পের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তোহিদুল আলম। তিনি গবেষণা অনুদানের জন্য গবেষণা প্রকল্প, প্রপোজাল রাইটিং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গবেষণা অনুদানের জন্য প্রযোজ্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি ইউজিসি গবেষণা প্রপোজাল এর নমুনা এবং রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রপোজাল এর নমুনা সম্পর্কে আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আরা উপস্থিত ছিলেন।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 