বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাউনিতে চায়ের দোকান : শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে বাইরে
ছাউনিতে চায়ের দোকান : শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে বাইরে
মোঃ কামরুল ইসলাম :: রাঙামাটি শহরের শিশু পার্কের সামনে, মহিলা ক্রীড়া সংস্থার পাশের যাত্রী ছাউনিটি মূলত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছিল।
কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বসানো হয়েছে একটি টং চায়ের দোকান। ফলে ছাউনিটি এখন দোকানের কাস্টমারদের দখলে, শিক্ষার্থীরা আর বসতে পারছে না।
স্থানীয়রা জানান, শুধু তাই নয় স্কুল-কলেজ চলাকালে উঠতি বয়সের ছেলেদের আড্ডা, নির্দিষ্ট সময়ে সিএনজি লাইন সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য ছাউনিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কয়েকদিন আগে বৃষ্টির সময় সাধারণ যাত্রীরা ছাউনিতে বসায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তার অপর প্রান্তে ছাতা হাতে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে তোলা ছবিতেও দেখা গেছে একই দৃশ্য। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সবার সন্তান স্কুলে যায়, তাই সামাজিক সচেতনতা জরুরি। চায়ের দোকানি চাইলে কিছুটা সামনে গিয়ে দোকান বসাতে পারেন। এতে তার ব্যবসাও চলবে, আবার শিক্ষার্থীদের জন্য ছাউনিটিও মুক্ত হবে।
সচেতন মহল মনে করছে, সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও ব্যবস্থা নেওয়া জরুরি। একই সাথে ছাউনিটি নতুন করে সংস্কার করে শিক্ষার্থীদের জন্য উপযোগী করারও দাবি জানানো হয়েছে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 