শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রেসক্লাব ও পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার ৮আগস্ট বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সকল পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আজকের পত্রিকা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
খাগড়াছড়ি সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকেরা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সঞ্চালনায় এবং সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস ও সহ-সভাপতি কানন আচার্য।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানান বক্তারা।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 