শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দল ও সকল অংশীজনকে আস্থায় নিয়ে বিচার,সংস্কার ও নির্বাচনের গতি জোরদার করুন
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দল ও সকল অংশীজনকে আস্থায় নিয়ে বিচার,সংস্কার ও নির্বাচনের গতি জোরদার করুন
২৮৬ বার পঠিত
শনিবার ● ১৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক দল ও সকল অংশীজনকে আস্থায় নিয়ে বিচার,সংস্কার ও নির্বাচনের গতি জোরদার করুন

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, গতকাল লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের মধ্যকার বৈঠকের মধ্য নির্বাচনকেন্দ্রীক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়। তিনি সরকারের উদ্যোগকে “বিলম্বিত বোধদয়’ হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন আরো আগে এই বোধদয় হলে অনেক অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও রাজনৈতিক বিরোধ বৈরীতা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত।তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিচার সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে।তিনি বলেন, আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে,তেমনি সরকারেরও বিশেষ কোন দিকে ঝুঁকে পডার আশংকাও কিছুটা কমতে পারে।
তিন লন্ডন বৈঠকে দুই নেতার আলোচনার বিষয় রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহবান জানান। একইসাথে তিনি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরদের সাথেও কার্যকরি বোঝাপড়া বাড়াতেও সরকারের প্রতি আহবান জানান।
পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আহবায়ক শেখ আবদুর নূর।
সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন, বহু রক্ত দিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি সাম্যভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই লড়াই শেষ অব্দি এগিয়ে নেবে।
আকবর খান বলেন, জনগণের স্বার্থ ও অধিকারের প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপোষহীন।
আবু হাসান টিপু বলেন, কোন চেহারার স্বৈরতন্ত্রকে বাংলাদেশে আমরা আর শিকড় বিস্তার করতে দেবনা।
আনছার আলী দুলাল বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে বিপ্লবের উপযোগী পার্টি হিসাবে গড়ে তুলতে হবে।
মীর মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, মেহনতি মানুষের মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদেরকে আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
সমাবেশের পর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংগিকার ব্যক্ত করা হয়।পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মীর রেজাউল আলম, ফিরোজ আলী, কেন্দ্রিয় সংগঠক আইয়ুব আলী, বাবর চৌধুরী, ঢাকা মহানগর কমিটির নেতা মোঃ সালাউদ্দীন , মিজারুল রহমান ডালিম, আরিফুল ইসলামসহ পার্টির ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন জেলা/ উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ, সংক্ষিপ্ত সমাবেশ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি

আর্কাইভ