বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে আশিকার স্বাস্থ্যবিধি দিবস উদযাপন
কাপ্তাইয়ে আশিকার স্বাস্থ্যবিধি দিবস উদযাপন
এম বাবুল,কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ মে) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর বাস্তবায়নাধীন প্রকল্প “Enhancing Marginalized People’s Opportunities with Equity, Rights, Mentorship, and Engagement for Nation-building and Transformation “(EMPOWERMENT)”এর কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য, সহিংসতা ওক্ষতিকর প্রথার অবসান; নারী ও প্রান্তিক জনগোষ্ঠির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহন নিশ্চিতকরণ; এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদার, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিজ. লিলি তঞ্চঙ্গ্যা,আশিকা ডেভলপমেন্ট এসোসিয়েটস এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা,প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মিজ. দীধিতি চাকমা ও সুমেধ চাকমা প্রমূখ । শুরুতে দিবসটির তাৎপর্য, লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলেধরা হয়। এরপর ছাত্রীদের মধ্য থেকে একজন মাসিক স্বাস্থ্যবিধি দিবসের ধারণাপত্র সকলকে পাঠকরে শুনান। তারপর মাসিক নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারিং করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ মাসিক স্বাস্থ্যবিধি দিবস ও এসময় করণীয় বিভিন্ন পরামর্শ মূলক দিক নির্দেশনার মাধ্যমে আলোচনা করেন। এসময় ৫০ জন ছাত্রীকে এমএইচএম কিট প্রদান করা হয়।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 