শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » এস জেড এইচ এম ট্রাষ্টের ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান
প্রথম পাতা » ছবি গ্যালারী » এস জেড এইচ এম ট্রাষ্টের ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান
১৯৬ বার পঠিত
রবিবার ● ৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এস জেড এইচ এম ট্রাষ্টের ৩২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

--- ফটিকছড়ি প্রতিনিধি :: গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৪ পর্বের তৃতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের মোট ৪২২ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ২০ লক্ষ ৬১ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
৩ মে শনিবার মাইজভাণ্ডার দরবার শরিফস্থ দরবার কনভেনশন হলে বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। এ ট্রাস্ট গতানুগতিক ধারার বাইরে গিয়ে অনেক ইতিবাচক কাজ করছে যা সর্বসাধারণের নিকট সত্যিই প্রশংসিত। ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন টেকনিক্যাল ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করে মানব সম্পদে পরিণত করছে। দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত এসজেডএইচএম ট্রাস্ট মানবতার খেদমতে সবচেয়ে গোছানো কর্মসূচি উপহার দেন। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ট্রাস্টকে ধন্যবাদ জানান এবং ম্যানেজিং ট্রাস্টি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি সমাপনি বক্তব্যে প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাস্টের বিভিন্ন মানবিক কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা সঠিক পরিচর্যার অভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তাদের সঠিক গাইডলাইন ও মনিটরিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী শারমিন আক্তার ও ছিপাতলী আজিজিয়া মইনিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রিয়াজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী মোহাম্মদ নুরুল আবছার, নাতে মোস্তফা (দ.) পরিবেশন করেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ আরমান উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক প্রফেসর তাজুল ইসলাম চৌধুরী, ডা. কৌশিক সায়মন শুভ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯ জন প্রতিবন্ধী সহ মোট ১০৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৬,৮৭,০০০ টাকা, দ্বিতীয় পর্যায়ে লোহাগাড়া উপজেলার ১১৮ জন দরিদ্র মেধাবী সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে ৪ লাখ ৫৪ হাজার টাকার শিক্ষাবৃত্তিসহ ২০২৪ পর্বে মোট ৬৪৩জন শিক্ষার্থীকে ৩২ লক্ষ ২ হাজার টাকা প্রদান করা হয়।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ