রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার
মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপ আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের সদস্যদের। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার দেলোয়ার হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। প্রবাসের কষ্টার্জিত টাকায় নির্মাণ করেছেন একটি বাড়ি। সেই বাড়িতে বসবাস করার আগেই বাসা বেঁধেছে সাপ। তাদের সেই স্বপ্নের কুটির থেকে একে একে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপ আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যসহ বাড়ির অন্য লোকজনের। শুধু তাই নয়, এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার করা হলেও এখনো উদ্ধার হয়নি কোনো বড় সাপ।
প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, একটি গোখরা সাপ একসঙ্গে সর্বোচ্চ ২০-২৫টি ডিম দেওয়ার সক্ষমতা থাকে। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটি সাপ নয়, বেশ কয়েকটি বড় সাপ রয়েছে। এছাড়াও প্রতিদিন ওই ঘরের পাশ থেকে দুই-একটি করে সাপের বাচ্চা উদ্ধার করা হচ্ছে।
ওই দুই প্রবাসীর বড় ভাই আলাউদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো বিষমুক্ত সাধারণ সাপ। কিন্তু পরে দেখছি এগুলো সব বি’ষা’ক্ত গোখরা সাপের বাচ্চা। রাত হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকি সবসময়। সাপগুলো মে’রে ফেলা হয়েছে।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ায় সাপের বাচ্চাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ, ছোবল দিলেই ঘটতে পারে যেকোনো ধরনের দু’র্ঘ’টনা। তাই সাপুড়ে ও বন কর্মকর্তাদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 