সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল সকাল সারে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমকালো আয়োজনে র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র্যালীতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন
তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেম, যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম. কামরুজ্জামান, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. অফিজ উদ্দিন মীর, আত্রাই থানা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেত্রুেটারী মো. তোজাম্মেল হক, ইউপি নির্বাচন মো. আফজাল হোসেন, মো. খবিরুল ইসলাম, মো. নাজিমুদ্দিন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।
বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতার আসর অনুষ্ঠিত হয়েছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 