শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে ফুল বিঝু উদযাপন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে ফুল বিঝু উদযাপন
৩২২ বার পঠিত
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে ফুল বিঝু উদযাপন

------ ‎মোস্তফা রাজু :: রাঙামাটি ১২ এপ্রিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাঙামাটির কাপ্তাই হ্রদের তীরে জড়ো হয়েছেন শতাধিক পাহাড়ি তরুণ-তরুণী।
ঐতিহ্যবাহী পিনন-হাদি আর ধুতি-পাঞ্জাবিতে সেজে তারা ফুল ও কলাপাতা নিয়ে হ্রদের তীরে এসেছেন। গঙ্গা দেবীর উদ্দেশে ফুল উৎসর্গ করে তারা পানিতে ফুল ভাসিয়েছেন, পুরনো বছরের দুঃখ-কষ্ট বিদায় দিয়ে নতুন বছরের আশা জাগিয়ে। এই রীতি চাকমাদের কাছে ‘ফুল বিজু, ত্রিপুরাদের কাছে ‘হারিবসু’ আর মারমাদের কাছে ‘সূচিকাজ’ নামে পরিচিত।
‎‎কেরানী পাহাড়ের হ্রদতীর ছাড়াও রাজবন বিহার ঘাট, গর্জনতলী মধ্যদ্বীপসহ রাঙামাটির বিভিন্ন স্থানে ভোর থেকে ফুল ভাসানোর আয়োজন চলে। ব্যক্তিগত এবং সামাজিক সংগঠনের উদ্যোগে এই আচারে অংশ নিয়ে পাহাড়ি সম্প্রদায় পরিবারের মঙ্গল, দেশের শান্তি এবং বিশ্বের সকল জীবের কল্যাণ কামনা করেছেন। এই উৎসব শুধু একটি আচার নয়, পাহাড়ি জনগোষ্ঠীর ঐক্য, সংস্কৃতি এবং নতুন শুরুর প্রতীক। ফুল ভাসানোর পর তারা ফুল ও নিমপাতা দিয়ে ঘরবাড়ি সাজিয়েছেন। আগামী রবিবার চৈত্র সংক্রান্তির দিনে পাঁজনসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন হবে।
সোমবার নববর্ষের প্রথম দিনে, মারমা সম্প্রদায় জলকেলির মাধ্যমে তাদের সাংগ্রাই উৎসব উদযাপন করবে।বৈসাবি উৎসবের অংশ হিসেবে গত দশ দিন ধরে রাঙামাটি মুখরিত হয়েছে মেলা, সাংস্কৃতিক আয়োজন, এবং ঐতিহ্যবাহী খেলাধুলায়। এই উৎসব আরও এক সপ্তাহ ধরে চলবে। পার্বত্য চট্টগ্রামের ১২টি জাতিগোষ্ঠীর কাছে বৈসাবি তাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। চাকমারা এটিকে বিজু, ত্রিপুরারা সাংগ্রাই, মারমারা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু, আর কেউ কেউ বিহু নামে পালন করেন। এই নামগুলোর প্রথম অক্ষর নিয়ে উৎসবটি ‘বৈসাবি’ নামে পরিচিতি পেয়েছে।এই উৎসব পাহাড়ি জনগোষ্ঠীর ঐক্য ও সংস্কৃতির একটি উজ্জ্বল প্রতিফলন। পানিতে ফুল ভাসিয়ে তারা নতুন বছরের জন্য শুভকামনা জানান, যা তাদের জীবনে আশা ও সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে

আর্কাইভ