মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসরায়েলি পণ্য বর্জনে রেড জুলাই টিম রাঙামাটির সচেতনতামূলক কার্যক্রম
ইসরায়েলি পণ্য বর্জনে রেড জুলাই টিম রাঙামাটির সচেতনতামূলক কার্যক্রম
রাঙামাটি :: ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আজ রাঙামাটি শহরের বনরূপা বাজারে ‘ইসরায়েলি পণ্য বয়কট’ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক স্টিকার লাগানো ও জনসচেতনতামূলক প্রচারণা চালায় রেড জুলাই টিম রাঙামাটি।
৮ এপ্রিল ২০২৫ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাজারের বিভিন্ন দোকানে স্টিকার লাগিয়ে ক্রেতা-পথচারীদের মাঝে বয়কট কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেড জুলাই টিম রাঙামাটির উপদেষ্টা ওয়াহিদুজ্জামান রোমান, আহ্বায়ক মো. তানেইম ইবনে আলম, সদস্য সচিব মো. রায়হান চৌধুরী শুভ, যুগ্ম সদস্য সচিব ইমাম হোছাইন ইমু, মুখপাত্র তানজিনা আক্তার, সহ-মুখপাত্র সায়েদা ইসলাম সাদিয়া প্রমূখ।
তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, “এই উদ্যোগ কেবল পণ্য বর্জনের নয়—বরং মানবতার পক্ষে, জুলুমের বিরুদ্ধে অবস্থানের প্রতীক।”
রেড জুলাই টিমের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ন্যায়বিচার, মানবাধিকার ও বৈশ্বিক সংহতির পক্ষে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ 