সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাউখালীতে ইজরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ
কাউখালীতে ইজরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনসাধারণের যৌথ আয়োজনে ইজরায়েল বিরোধী এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সোমবার ৭ এপ্রিল ২০২৫ বিকেলে উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ আলোচনা সভা কাউখালী উপজেলা কওমি ওলামা কল্যান ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মো. নুরুল হক, মাওলানা মো. ছানা উল্লাহ,মাওলানা মো.আনোয়ার,মাওলানা মো. গোলাম ফারুক, বিএনপি নেতা আবুল কালাম, ইসলামী আন্দোলন নেতা মো. চান মিয়া ড্রাইভার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. বশির মিয়া (লিডার). জামাত নেতা মো. ইকবাল, আল ইন্তেফাদা প্রতিনিধি নাইমুদ্দিন মান্না সহ বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রান মুসলমান সম্মানীত প্রতিনিধিবৃন্দ।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইজরায়েল একটি ইহুদি রাষ্ট্র। ইজরায়েল গাজায় দির্গদিন ধরে ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের বিনা অপরাধে নির্বিচারে হত্যা করে আসছেন। যাহা সম্পূর্ন মানবতা বিরোধী। তাই আমাদের সকলের উচিত ইজরায়েলের সকল পণ্য বর্জন করা। আমেরিকার উস্কানিতে ইজরায়েল গাজায় এই বর্বরতা চালিয়ে নিরীহ ফিলিস্তিনীদের হত্যা করেছেন বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন। এ ব্যাপারে প্রতিবাদ সমাবেশ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়।
পরে দোয়া পরিচালনা করা হয়।




রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 