মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে আহলে সুন্নাত ওয়াল জাম’আতের ইফতার মাহফিল
কাউখালীতে আহলে সুন্নাত ওয়াল জাম’আতের ইফতার মাহফিল
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলার পোয়া পাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা ‘ আতের এক ইফতার মাহফিল মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বেতছড়ি গাউছিয়া কলান্দরিয়া নঈমীয়া দাখিল মাদরাসা সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমীয়া কলন্দরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙুনীয়া আহলে সুন্নত ওয়াল জামা ‘আত সমম্বয়ক হাফেজ মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর তারা মিয়া, তহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসা সভাপতি মো. ইসহাক সওদাগর, রাজানগর ইসলাম পুর সুন্নী ঐক্য পরিষদ সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, বিএনপি নেতা আবুল কালাম, বিএনপি নেতা মো. মোহররম আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক মো. ছাইদুল হক নঈমী।
এসময় জাসাস কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দল সভাপতি মো. সেকান্দর হোসাইন, বিএনপি নেতা মো. ঈসমাইল, বিএনপি নেতা মো. আব্দুল গফুর সহ কাউখালী উপজেলা বিএনপির ও আহলে সুন্নত ওয়াল জামা ‘আতের এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ স্থানীয় গন মাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন ।
পরে ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয় এবং ইফতারী বিতরণ করা হয়।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন 