বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ফটিকছড়িতে ডঃ দীপংকর মহাথেরোর জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান
ফটিকছড়িতে ডঃ দীপংকর মহাথেরোর জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ ২০ মার্চ-২০২৫ বৃহস্পতিবার ফটিকছড়ি ঐতিহ্যের ফরাংগীরখীল গৌতমমুনি বৌদ্ধ বিহারে বাংলাদেশের বৌদ্ধদের আত্নত্যাগী ধুতাংগ সাধক, বান্দরবান আর্য্যগুহা ভাবনা কুঠিরের পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক,প্রয়াত ডঃ এফ দীপংকর মহাথেরোর শুভ জন্মদিন উপলক্ষে সংঘদান অনুষ্টান আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বিহার অধ্যক্ষ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো। উদ্ধোধক ছিলেন ফরাংগীরখীল গৌতমমুনি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত বুদ্ধনন্দ ভিক্ষু । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত সুমনতিষ্য মহাথেরো। প্রধান আলোচক ভদন্ত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ এর পরিক্ষা নিয়ন্ত্রক বিপুলবংশ মহাথেরো ।
মূখ্য আলোচক ছিলেন উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত বিজয়ানন্দ থেরো। বিশেষ দেশক হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া কুন্জুবন বিহার অধ্যক্ষ ভদন্ত শান্তজোতি থেরো। বিশেষ দেশক ছিলেন আমতলী জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থেরো।
সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন ফরাংগীরখীল গৌতমমুনি বৌদ্ধ বিহারের দায়ক বিশিষ্ট সমাজসেবক দুলাল বড়ুয়া।
এসময় শত শত মানুষের উপস্থিতিতে একটি চমৎকার আয়োজনে প্রানবন্ত ধর্মসভা অনুষ্টিত হয়।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 