রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটি জেলা পরিষদ পূর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল জারী : ২ সদস্য দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ
রাঙামাটি জেলা পরিষদ পূর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল জারী : ২ সদস্য দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূনগঠন সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তিকালীন পরিষদ পূর্নগঠনের প্রজ্ঞাপনটি (২৯,০০,০০০০,০০০,২১৪,১৮,০০২২,২৪,১১৯, তারিখঃ ০৭ নভেম্বর’২০২৪ খ্রিঃ) কেন অবৈধ ঘোষনা করা হবেনা এই মর্মে রুল জারী করেছে মহামান্য হাইকোট। একই সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতী রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছে। আজ রবিবার ০৯ মার্চ-২০২৫ মহামান্য হাইকোটের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ আদেশ প্রদান করা হয়।
উল্লেখ্য রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি না নেয়া এক সম্প্রদায় থেকে নিয়ে অন্য সম্প্রদায় বলা ,হত্যা মামলার আসামীকে এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূনগঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এরই প্রতিবাদে রাঙামাটির জুড়াছড়ি, বরকল,কাউখালী ও রাজস্থলী উপজেলার জনসাধারন মিছিল মিটিং স্বারকলিপি পেশ করে তাদের দাবী জানিয়ে আসছিলো। পরবর্তীতে এ চার উপজেলা বাসীরপক্ষে এডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা মহামান্য হাইকোটে রিট করলে আজ রবিবার মহামান্য হাই কোট থেকে এ আদেশ প্রদান করা হয়। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোট বিভাগের আইনজীবি মো. সুলতাল উদ্দিন,নিবোলাস চাকমা ও রতন কুমার ।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 