শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
![]()
![]()
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিনকে রাঙামাটি পার্বত্য জেলার ভূমিহীনদের পক্ষ থেকে সংবর্ধনা ও আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিন এর পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৭ মার্চ-২০২৫ সকাল ১১টায় বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির অস্থায়ী কার্যালয় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিনকে রাঙামাটি পার্বত্য জেলার ভূমিহীনদের পক্ষ থেকে সংবর্ধনা ও আলহাজ্ব মোহম্মদ অহিদ উদ্দিন এর পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির উপদেষ্ট নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।
ভূমিহীনদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর সভাপতি মওলানা মো. জসিম উদ্দিন, খেলাফত মজলিশ এর সভাপতি মওলানা মো. আবু বক্কর ছিদ্দিক, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিএইচটি নিউজের সম্পাদক এসএস শামসুল আলম উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা সংবর্ধনা ও ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এসময় বাংলাদেশ ইসলামিক আন্দোলন এর সাধারন সম্পাদক শামসুল আলম, খেলাফত মজলিশ এর সাধারন সম্পাদক মওলানা ওমর ফারুক, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ধীমান বড়ুয়া, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা রাজু, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, বাংলাদেশ ভুমিহীন সংহতি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সহ সভাপতি রাখি ত্রিপুরা, ভুমিহীন সংহতির সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা 