রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী (আবদুল্লাহ আল মাহমুদ জামালী) আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় অসুস্থ ছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গণ সংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি অনেক জনপ্রিয় গণ সংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন।
যেকোন দু্র্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড়বোন। তার দুই বোন রবীন্দ্র সংগীত শিল্পী শাহানা জামালী ও সাগরিকা জামালী। আর এক বোন কবি ও সাংবাদিক মঞ্জুলিকা জামালী। তার ভাই রোমেলো জামালী একজন ব্যাংকার।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক তার বড় ভগ্নিপতি।
পার্টি ও তার পরিবারের সিদ্ধান্তে তার মরদেহ বার্ডেমের শবাধারে রাখা হচ্ছে।
পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী ৭ মার্চ সকাল ১০ টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে গুণী শিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার প্রয়াণে দেশের পরিবর্তনকামী গণ সাংস্কৃতিক আন্দোলনের অপূরনীয় ক্ষতি হল। এই শুন্যতা সহুজে পূরণ হবার নয়।
তিনি এপোলো জামালীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী ( আবদুল্লাহ আল মাহমুদ জামালী) এর মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক জুঁই চাকমা শোক প্রকাশ করেছেন।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 