রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » রোড়ম্যাপ ঘোষণা করে গণটিকা কার্যক্রম এগিয়ে নিতে হবে
রোড়ম্যাপ ঘোষণা করে গণটিকা কার্যক্রম এগিয়ে নিতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, গণটিকা কার্যক্রমে দুই দিনেই গণবিশৃংখলা ও গণহতাশা তৈরী হয়েছে। গণটিকাদান কর্মসূচী কেন্দ্র করে দেশের কোথাও কোথাও এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতিও দেখা গেছে।তিনি বলেন গণটিকা প্রদানের সমগ্র তৎপরতায় সরকারের পরিস্কার ও সমন্বিত কোন রোড়ম্যাপ না থাকায় টিকা প্রদানকে কেন্দ্র করে এই গণবিশৃংখলা ও গণহতাশা দেখা দিয়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন,কোথায়, কোন কেন্দ্রে কত টিকা, কিভাবে দেয়া হবে এবং টিকাদানে অগ্রাধিকারই বা কি হবে- এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট টিকা অঞ্চলে আগে থেকে জনগণকে অবহিত করা হলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত; কেন্দ্রের জন্য নির্ধারিত টিকার সংখ্যার চেয়ে কয়েকগুণ মানুষ কেন্দ্রে হাজির হোত না।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, যেভাবে গণটিকা কার্যক্রম চলছে তাতে নতুন করে করোনার গণসংক্রমনেরও আশংকা দেখা দিয়েছে।সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিকতার কারণেই এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে।
বিবৃতিতে তিনি এসকল সমস্যাদি দ্রুত নিরসন করে গণটিকা কার্যক্রম অব্যাহত রাখতে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে কয়েক কোটি টিকা আমদানি করতে জোর প্রচেষ্টা গ্রহণের দাবি জানান।
একই সাথে তিনি যার যা পরিচয়পত্র আছে তার ভিত্তিতে টিকা কেন্দ্রে উপস্থিত ১৮ বছরের উপর সবাইকে টিকা দেবারও আহবান জানান।
তিনি টিকা গ্রহণে জনগণকে উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধিত্বকারী সবাইকে ভূমিকা পালনেরও অনুরোধ জানান।
এ ব্যাপারে তিনি পার্টির সকল স্তরের কর্মী - সংগঠদের ভুমিকাও আরও জোরদার করার আহবান জানিয়েছেন।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 