শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকেরা কিভাবে ২৪ ঘন্টার নোটিশে দূর দূরান্ত থেকে কারখানায় পৌঁছাবে : সাইফুল হক
প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকেরা কিভাবে ২৪ ঘন্টার নোটিশে দূর দূরান্ত থেকে কারখানায় পৌঁছাবে : সাইফুল হক
৫৬০ বার পঠিত
সোমবার ● ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিকেরা কিভাবে ২৪ ঘন্টার নোটিশে দূর দূরান্ত থেকে কারখানায় পৌঁছাবে : সাইফুল হক

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন করোনা মহামারীজনীত সংক্রমণ ও মৃত্যর ভয়াবহ উর্ধগতিতে কথিত কঠোর লকডাউনে সরকারের একের পর এক স্বেচ্ছাচারী,সমন্বয়হীন ও অপরিকল্পিত সিদ্ধান্তে একদিকে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আর অন্যদিকে লক্ষ লক্ষ গারমেন্টস শ্রমিকসহ শ্রমজীবী - মেহনতি সাধারণ মানুষের জীবনে অবর্ননীয় দুর্দশা নেমে এসেছে। গত দেড় বছরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। সরকারের এসব স্ববিরোধী, আত্মঘাতী ও উদ্ভট সিদ্ধান্তের দায়দায়িত্ব নিতে কাউকে পাওয়া যাচ্ছে না।এখন কেউই এসব ভূল ও হঠকারী সিদ্ধান্ত ও পদক্ষেপের দায়িত্ব নিচ্ছেন না।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, লকডাউনে গণপরিবহন যখন বন্ধ তখন শ্রমিকেরা কিভাবে ২৪ ঘন্টার নোটিশে দূর দূরান্ত থেকে কারখানায় পৌঁছাবে সরকারের কর্তা ব্যক্তিদের মাথায় এটা না থাকা অবিশ্বাস্য ব্যাপার। কারখানার মালিকদের কাছে কেন সরকারকে এভাবে নতি স্বীকার করতে হবে,গারমেন্টস মালিকেরাই কি সরকার চালাচ্ছে ?
তিনি বলেন, মহামারীর মধ্যে যে ১৫ টি শর্তে গারমেন্টস চালু করা হয়েছে অধিকাংশ কারখানায় তার বিশেষ কোন বালাই নেই। এই ব্যাপারে কারখানা পরিদর্শকদের উপযুক্তভাবে দায়িত্ব পালন করতেও দেখা যাচ্ছে না।
বিবৃতিতে তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, মহামারী দূর্যোগ মোকাবেলায় সরকার জাতীয় পর্যায়ে যেসব পরামর্শক কমিটি গঠন করেছে তাদের মতামত ও পরামর্শসমূহও বিবেচনায় নেয়া হচ্ছে না। এসব পরামর্শক কমিটিকেও সরকার নিজেরাই এখন অপ্রয়োজনীয় ও প্রায় নিস্ক্রিয় করে রেখেছে। রাজনৈতিক ও বিশেষ কোটারী স্বার্থে মহামারী নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে যেয়ে ইতিমধ্যে পরিস্থিতিকে তারা বিপদসীমা বহু উপরে নিয়ে গেছে, মানুষের জীবন - জীবিকাকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। করোনাজনীত এসব মৃত্যুর দায় দায়িত্ব অবশ্যই সরকারের।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এসব স্ববিরোধী, হঠকারী, আত্মঘাতী, খামখেয়ালি ও সমন্বয়হীন সিদ্ধান্ত থেকে সরে আসতে পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শসমূহ বিবেচনায় নিয়ে মহামারী দূর্যোগ উত্তরণের যাবতীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
একই সাথে তিনি বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে মহামারী মোকাবেলায় সামাজিক উদ্যোগ জোরদার করারও দাবি জানান।
তিনি শ্রমজীবী - মেহনতিসহ ১৮ বছরের উপর দেশের সবাইকে গণটিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসারও আহবান জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ

আর্কাইভ