বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজস্থলীতে সীমান্ত সড়ক থেকে নিখোঁজ বাবুর্চির মরদেহ উদ্ধার
রাজস্থলীতে সীমান্ত সড়ক থেকে নিখোঁজ বাবুর্চির মরদেহ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন নামে ৪৮ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটি লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে বলে জানান রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন।
নিহতের স্বজনরা জানান, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির অধীনে বাবুর্চির কাজে নিয়োজিত ছিল। চলতি মাসের গত ২০ মে অসুস্থতার কারণে কর্মস্থল হতে রাজস্থলীতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিহতের পরিবার গত ২২ মে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
২৩ মে-২০২৪ বৃহস্পতিবার আত্মীয়-স্বজনরা সীমান্ত সড়কে খোঁজাঁখুজি করলে হেলালের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক মিতিঙ্গ্যাছড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে ৪৮ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 