সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন
মিকেল চাকমা :: রাঙামাটি জেলার লংগুদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার-শাস্তির দাবিতে ইউপিডিএফের ডাকে রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে ইউপিডিএফ সমর্থিত(প্রসিত) দলের গণতান্ত্রিক যুব ফোরাম,হিল ইউমেন ফেডারেশন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবরোধের সমর্থনে সোমবার ২০ মে সকাল থেকে রাঙামাটি - চট্রগ্রাম সড়কে সাপছড়ি যৌথ খামার, রাঙামাটি খাগড়াছড়ি সড়কে সাপছড়ি, কুতুকছড়ি এলাকায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে ইউপিডিএফের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী, সমর্থকরা।
এ সময় পিকেটিংয়ে নিয়োজিত নেতা-কর্মী, সমর্থকরা নানা শ্লোগান দিয়ে এর প্রতিবাদ জানান। বাস,ট্রাক,সিএনজিসহ দুরপাল্লার যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে রাঙামাটি শহরে অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম বাহন সিএনজি শহরের ভিতরে চলাচল স্বাভাবিক ছিল। রাঙামাটি থেকে কুতুকছড়ি যাওয়ার পথে সাপছড়ি এলাকায় পিকেটিং কারীদের বাধায় মুখে পড়ে মোস্তাফিজুর রহমান বলেন, আজকে অবরোধের খবর আমি জানিনা। জানলে বেড় হতাম না। ইউপিডিএফ-মূল এর সমর্থিত হিল ইউমেন ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা বলেন, গত শনিবার ১৮ মে লংগদু কাড়িকাটা এলাকায় ইউপিডিএফের একজন কর্মী ও একজন সমর্থককে (পিসিজেএসএস-সন্তু লারমার) সদস্যরা গুলি করে হত্যা করে। তারই প্রতিবাদে আজ আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করা হচ্ছে। আইনশৃঙ্খলা ও পরিস্থিতি ঠিক রাখতে তৎপর ছিল স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।




রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 