শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » বান্দরবানে শিশু আইন-২০১৩ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা
বান্দরবানে শিশু আইন-২০১৩ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবান পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে শিশু আইন-২০১৩ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা কর্মশালার উদ্বোধন করেন।
এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ আবুল কালাম এবং ইউনিসেফ এর জাস্টিস ফর চিল্ডন প্রকল্পের ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ নাজমুল হোছাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট এ এস এম এমরানসহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটগণ বিভিন্ন সেশন পরিচালনা করেন। বান্দরবানের ৩০ জন আইনজীবী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ইউনিসেফ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালা শনিবার ৪মে বিকালে শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 