শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেলপার নিহত
ঘোড়াঘাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেলপার নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ ভোর ৬ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি তিনমাথা মোড়ে দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার চৌমনি গ্রামের বাসিন্দা ট্রাক ড্রাইভার গোলাম রাব্বি (৫০) ও হেলপার রেজোয়ান মিয়া (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর-গামী একটি সার বোঝাই ট্রাক (যাহার নং ঝিনাইদহ-ট ১১-১৬৪৬) ও গোবিন্দগঞ্জ অভিমুখী ভুট্টা বোঝাই একটি ট্রাক (যাহার নং ঢাকা-ট ২০-৬৬৪৯) ঘটনাস্থলে পৌঁছিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোবিন্দগঞ্জ-গামী ভুট্টা বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকে চাপা পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ সময় সার বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিকভাবে দুটি ট্রাকের মালামাল হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 