বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রুমায় সোনালী ব্যাংকের ভল্টের ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ১৪টি অস্ত্র লুট
রুমায় সোনালী ব্যাংকের ভল্টের ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ১৪টি অস্ত্র লুট
বান্দরবান :: রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে লুটপাট চালানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এসময় সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখার ভল্টে থাকা এক কোটি ৫৯ লাখ টাকা লুট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে।
এদিকে আজ বুধবার ৩ এপ্রিল সকালেই ঘটনাস্থলে ছুটে গেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.মাহফুজুর রহমান, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন, আনসার, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিআইডি ঘটনাস্থলে যাচ্ছে, তারা ব্যাংক পরিদর্শন করে জানাবে যে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট হয়েছে কিনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফের ৭০-৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায়।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 