শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » পানছড়ি বাজার বয়কট ২০ দিনের জন্য স্থগিত
পানছড়ি বাজার বয়কট ২০ দিনের জন্য স্থগিত
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিঝু…) ও মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবের কথা বিবেচনা করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চলমান পানছড়ি বাজার বয়কট আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউপিডিএফ।
আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের পানছড়ি ইউনিটের প্রধান সংগঠক অপু ত্রিপুরা এই সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিপুল-সুনীল-লিটন-রুহিনের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পানছড়ি বাজার বয়কট কর্মসূচি চলছে। সামনে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি ও মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবের কথা বিবেচনা করে এবং বাজার কমিটির আবেদনের প্রেক্ষিতে পার্টির পক্ষ থেকে আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারে কোন পদক্ষেপ নেয়া না হলে ২১ এপ্রিল থেকে পূনরায় বাজার বয়কট কার্যকর হবে।
বিবৃতিতে অপু ত্রিপুরা অবিলম্বে খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 