শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবসায়ীদের যোগসাজশেই ভরা মৌসুমে চালের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবসায়ীদের যোগসাজশেই ভরা মৌসুমে চালের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে
৫২৩ বার পঠিত
রবিবার ● ১৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ীদের যোগসাজশেই ভরা মৌসুমে চালের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে

---সংবাদ বিজ্ঞপ্তি :: খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে ধানের ভরা মৌসুমে মোটা চালসহ চালের দামের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন মিলার ও ব্যবসায়ীদের অসৎ সিণ্ডিকেটের যোগসাজসেই স্বেচ্ছাচারীভাবে চালের দাম বাড়ানো হয়েছে। তারা উল্লেখ করেন এ বছর বেরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারের কাছে ৩০ লক্ষ মেট্টিক টনের উপর সংগ্রহে রয়েছে। বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এই অবস্থায় চালের দাম বাড়ার যৌক্তিক কোন কারণ নেই। তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন ৪৮ থেকে ৫০ টাকার কমে এখন কোন মোটা চালই নেই। মাত্র এক মাসের ব্যবধানেই কেবল মোটা চালের দামই বাড়ানো হয়েছে কেজি প্রতি ৬ থেকে ৮/১০টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে গ্রামের গরীবসহ শ্রমজীবী- মেহনতি ও স্বল্প আয়ের মানুষ বড় বিপদে পড়েছে। চালের এই মূল্যবৃদ্ধি তাদের জীবনে গোদের উপর বিষফোড়ার মত। তারা বলেন, ধান কলের মালিক-ব্যবসায়ী-ফড়িয়ারা মানুষকে রীতিমত জিম্মি করে ফেলেছে। সরকারের কোন মনিটরিং ও নজরদারী না থাকায় এই দুষ্টচক্র যা খুশী তাই করে চলেছে। তারা বলেন, এমনিতেই করোনা মহামারীতে শ্রমজীবী- মেহনতি মানুষ জীবন-জীবিকা চরম বিপর্যস্ত। তখন এই বাজার সিণ্ডিকেটের দৌরাত্মে তাদের জীবন আরো দুর্বিসহ হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে চালের দাম কমিয়ে আনতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ, অসৎ মিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গ্রামাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান। তারা দারিদ্রসীমার নীচে নেমে আসা দেড় কোটি পরিবারের কাছে খাদ্য ও নগদ টাকা পৌঁছানোরও আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রণোদনা তহবিলের অর্থের নয়-ছয় বন্ধ করে প্রকৃত অভাবীদেরকে এই অর্থ প্রদানের দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ

আর্কাইভ