শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » আর্যগিরি বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে মাটিরাঙায় বিক্ষোভ
আর্যগিরি বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে মাটিরাঙায় বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :: লংগদু উপজেলার ডানে আটরকছড়া আর্যগিরি বন বিহারের জমি বেদখল ও বিহার অধ্যক্ষকে হয়রানি ও উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে মাটিরাঙা ও গুইমারাতে বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায় দায়ক-দায়িকাবন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৭ জুলাই দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাইয়ু মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন অনিমেষ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ধ্বংস করতে প্রতিনিয়ত ভূমি বেদখল, উচ্ছেদসহ নানা ষড়যন্ত্র চলছে। ধর্মীয় প্রতিষ্ঠানও এখন উচ্ছেদের হাত থেকে রেহায় পাচ্ছে না। লংগদু উপজেলার ডানে আটরকছড়া আর্যগিরি বনবিহারের জমি বেদখল করে বিহারের জমিটি সেটেলার বাঙ্গালীরা ভোগ করার চেষ্টা চালাচ্ছে।
এসময় বক্তারা আরো বলেন, পাহাড়ের গায়ে আইন শৃঙ্খলাবাহিনী শাসনের জন্য এমন জঘন্য অপরাধ কাজ করতে সাহস করে সেটেলার বাঙ্গালীরা এবং তাদের সহযোগিতা কামনা করছে মুখোশ নাম দারি আইন শৃঙ্খলা বাহিনীর ছাউনিতে আশ্রিত দুষ্কৃতী সন্ত্রাসীরা।
আজকের সমাবেশ থেকে চারটি দাবি তুলে ধরেন :
১. অবিলম্বে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে।
২.পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ধ্বংস ও ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৩. লংগদু উপজেলার ডানে আটরকছড়া আর্যগিরি বনবিহারের জমি বেদখল ও বিহার অধ্যক্ষকে হয়রানি বন্ধ করতে হবে।
৪. পাহাড়ের গায়ে সেটেলার এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক দখলকৃত সকল জমি পাহাড়িদের ফেরত দিতে হবে।




রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 