বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন
ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক রক্ষায় ১৭ জুলাই মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি :: ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি ঘোষণা প্রত্যাহারেরদাবী জানিয়ে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু হাসান টিপু বলেছেন স্থানীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের যান্ত্রিক ত্রুটি থাকলে সরকারের উচিত কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের লাইসেন্স প্রদান করা। সেটা না করে কায়েমি স্বার্থের চাপে ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক ফলাফল তৈরি করবে।
তিনি বলেন, গত দেড় বছরে করোনা মহামারি ও টানা লকডাউনে বেকার ও ছাঁটাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন নানা পেশার মানুষ, ফলে ইতোমধ্যে দেশে নতুন করে আরও আড়াই কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে এসছেন। ঐসকল বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার কিংবা মালিক শ্রেণি দাঁড়ায়নি। তার উপরে এই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান- ইজিবাইক চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত কোন ক্রমেই বরদাস্ত করা যায় না। কেননা এই সকল ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকের ৫০ লাখ চালকের সঙ্গে কম করে হলেও আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত।
ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, নকশা আধুনিকায়ন-নীতিমালা প্রণয়ন এবং নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চিত করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান এবং সেই সঙ্গে পুলিশি হয়রানি, নির্যাতন ও সর্বত্র চাঁদাবাজি বন্ধ করারও দাবিতে ১৭ জুলাই শনিবার বিকেল ৪টায় চাষাঢ়াস্থ প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিতব্য মানববন্ধন সফল করার লক্ষ্যে আজ ১৫জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট, পশ্চিম মাসদাইর ও বৌবাজার, নাগবাড়ী এলাকাতে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কালে আবু হাসান টিপু এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ এর আহবায়ক শ্রমিকনেতা এড সুমন মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম, খোকন রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।




মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী 