রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। পুস্পমাল্য অর্পন শেষে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলসেড এ আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ ঘোষ (এনডিসি), কমান্ড্যান্ট (ডিআইজি), এপিবিএন খাগড়াছড়ি।
জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মুক্তাধর বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরানো একটা প্রতিষ্ঠান। দেশ ও মানুষের সেবায়, সরকারের নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারীত্বের সাথে প্রতিটি মুহূর্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য পুলিশ সদস্যকে আমরা হারিয়েছি।
তিনি আরও বলেন, পুলিশের কোনো কর্ম ঘন্টা নেই। নিজের উপর দেশের অর্পিত দায়িত্ব পালন শেষে তারা ফিরে আসবে কিনা সে নিশ্চয়তা নেই। তাদের আত্মত্যাগ আমাদের উজ্জীবিত করে।
এ সময় জীবন উৎসর্গকারী এসব পুলিশ সদস্যের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরবর্তীতে তিনি এসব পরিবারের স্ত্রী, সন্তান ও পিতা-মাতার খোঁজ খবর নেন।
আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৯ পুলিশ সদস্যের পরিবারের হাতে সম্মাননা তুলে দেয়া হয় এবং খাগড়াছড়ি জেলার আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার সামগ্রী হস্তান্তর করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন খন্দকার ফরিদুল ইসলাম, অধিনায়ক (এডিশনাল ডিআইজি), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অস্থায়ী হেডকোয়ার্টার, মো. সাজিদ হোসেন, অধিনায়ক (এডিশনাল ডিআইজি), ৬ এপিবিএন, মহালছড়ি, এবং খাগড়াছড়ি, মিলু মিয়া বিশ্বাস, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভীর হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পরিবারবর্গ।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 