সোমবার ● ৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ২৪ মে ২০২৪ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে
২৪ মে ২০২৪ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে
গতরাতে শেষ হওয়ার বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় আগামী ২৪ মে ২০২৪ ঢাকায় জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
” যুবপ্রাণ জাগিয়ে তোল, গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত কর” - এই শ্লোগানে এই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে।সারা দেশ থেকে যুব প্রতিনিধিরা দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই কনভেনশনে অংশগ্রহণ করবেন। কনভেনশনে যুব অধিকার সম্বলিত জাতীয় সনদ গৃহীত হবে এবং তার ভিত্তিতে যুব জাগরণ অভিযান পরিচালিত হবে।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় মীর রেজাউল আলমকে আহবায়ক, স্বাধীন মিয়া ও মোহাম্মদ সালাউদ্দিনকে যুগ্ম আহবায়ক এবং ফাহিম আহমেদ মিনহাজকে সদস্যসচিব নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় যুব কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
যুবনেতা মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী নেত্রী বহ্নিশিখা জামালী ও অর্থনীতিবিদ দীপক কুমার কুন্ডু। প্রতিনিধি সভায় যুব আন্দোলনের জেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রতিনিধি সভায় সাইফুল হক যুব অধিকারের দাবি নিয়ে যুব জাগরণের ডাক দেন এবং বলেন, সমাজ ও রাষ্ট্রের বৈপ্লবিক গণতান্ত্রিক রুপান্তরে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।ঘুণে ধরা এই নষ্ট ব্যবস্থার খোলনলচে পাল্টাতে যুবশক্তিকে হাল ধরতে হবে।
প্রতিনিধি সভায় যুব কনভেনশন সফল করতে কয়েকটি কমিশন গঠন করা হয়।
যুব কনভেনশনে আন্তর্জাতিক যুব আন্দোলনের প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 