শিরোনাম:
●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৮ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে অপহরণের পর হত্যার অভিযোগ
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে অপহরণের পর হত্যার অভিযোগ
৩২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে অপহরণের পর হত্যার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিরুদ্দেশের আড়াই বছর পর বাড়ির পাশে পাওনাদারের বাড়ির শয়ন কক্ষ হতে খাটের উপর কাজী দিদারুল আলমর(৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন রাউজান থানার পুলিশ। নিহতের স্বজনরা দাবী করেছেন পাওনাদাররা তাকে অপহরণ করে পাঁচদিন ঘরে বন্দি করে রেখে নির্যাতন করে হত্যা করেছেন। ১৬ মে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামের মৃত সায়ের আহমেদের পুত্র মো. ইউনুসের শয়ন কক্ষ হতে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজী দিদারুল আলম একই গ্রামের কাজী বাড়ির কাজী শামশুল আলমের ছেলে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, কাজী দিদারুল আলম দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। গত সাতবছর পূর্বে দেশে ফিরে শহরে বিভিন্ন ব্যবসা করতেন। এই সময় বেশ কয়েকজনের কাছ হতে চড়া সুদে ধার-দেনা করেন তিনি। নিহত কাজী দিদারুল আলম একপর্যায়ে ব্যবসায়ে লোকসানে পতিত হলে চক্রবৃদ্ধি সুদের কারণে দেনার পরিমাণ বেড়ে যায়। এতে করে ঋণদাতা ও পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন। চাপের কারণে বিগত ২০২০ সালের নভেম্বরের দিকে পরিবার নিয়ে কাজী দিদারুল আলম নিরুদ্দেশ হয়ে যান। দীর্ঘ আড়াই বছর পর ১৬ মে মঙ্গলবার বাড়ির সন্নিকটে পাওনাদার মোহাম্মদ ইউনুসের শয়ন কক্ষ হতে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। তার আগেই গত শনিবার কাজী দিদারুল আলমকে পাওনাদার একাট্টা হয়ে অপহরণ করে বাড়িতে নিয়ে বন্দি করে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
নিহত ছোট ভাই কাজী ওয়াহিদুল আলম হত্যার অভিযোগ এনে বলেন, আমার ভাই পাওনাদারের চাপে ২০২০ সালের শেষে দিকে নিরুদ্দেশ হয়ে যায়। পরে পাওনাররা আমাদের বাড়িতে এসে নানান রকম হুমকি-ধমকি দিয়ে একেকসময় একেক অংকের টাকা পাবে বলে দাবী করেন। গত শনিবার তার সংঘবদ্ধ হয়ে আমার ভাইকে অপহরণ করে ইউনুস ড্রাইভারের বাড়িতে এনে বন্দি করে রাখেন।
ঘটনা সংঘটিত মো. ইউনুসের বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানা হতে প্রায় পাঁচ ফুট উপরে সিলিং ফ্যানে লুঙ্গির একটি অংশ ঝুলে আছে, আরেকটা অংশ নিহত কাজী দিদারুল আলমের গলায় পেছানো। বিছানা পাশে একটি চেয়ারের উপর বেশ কয়েকট সিগারেটের প্যাকেট পড়ে আছে। বাড়িতে ইউনুসের স্ত্রী শামসুর নাহার ছাড়া কাউকে পাওয়া যায় নি। তিনি বলেন, শনিবার তার স্বামী ইউনুসসহ কয়েকজন তাকে লুকিয়ে থাকা অবস্থায় ধরে নিয়ে আসেন। কেন ধরে এনেছে তা জানি না। আমাদের পাশের রুমে থাকতেন। একসাথে খাওয়া-দাওয়াও করতেন। আজ সকালে কয়েকবার চা-নাস্তা খেয়েছিলেন। দুপুরের ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখি দরজা বন্ধ, কোন সাড়াশব্দ নেই। পরে আমার স্বামীকে বাইর হতে ফোন করে ডেকে এনে দরজার হুক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি তিনি সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ হতে মামলার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রাউজানে যুবকের আত্মহত্যা

রাউজান :: চট্টগ্রামের রাউজানে ফাঁসিতে ঝুলে মো. ইমতিয়াজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার রাতে রাউজান সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান শমসের নগর এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী ইমতিয়াজ ওই এলাকার ইমামুল হাশেমের পুত্র। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমতিয়াজ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সেই সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আত্মহননকারী ইমতিয়াজ মানসিক রোগী ছিলেন। একারণে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা  গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল  কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

আর্কাইভ