মঙ্গলবার ● ১৬ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৭ মে গণতন্ত্র মঞ্চ আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে
১৭ মে গণতন্ত্র মঞ্চ আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে
আজ ১৫ মে ২০২৩, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্য এর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
সভায় আরো উপস্থিত ছিলেন জেএসডির সহ সভাপতি সিরাজ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন ও ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
গণতন্ত্র মঞ্চের সভায় প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামী ১৭ মে সংবাদ সম্মেলনে এ সম্পর্কে মঞ্চের বক্তব্য তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়।সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচীও ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকটে তীব্র ক্ষোভ জানানো হয় এবং বলা হয় এই খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা, চুরি, দূর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আজ জনগণকে চুডান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সরকারের ভুল নীতি কৌশলের মাশুল দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে।প্রস্তাবে চট্টগ্রাম অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংকট মারাত্মক রুপ নিয়েছে।
প্রস্তাবে বলা হয়, বাজারের অসহনীয় পরিস্থিতির সাথে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে নিক্ষেপ করেছে।সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিনত হয়েছ্র।
প্রস্তাবে জনদূর্ভোগ লাঘবে অনতিবিলম্বে কাযকরি পদক্ষেপ নেবার আহবান জানানো হয়।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত 