শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জ অগ্নিকান্ডের দায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও মালিকপক্ষ কেউ এড়াতে পারেন না
রূপগঞ্জ অগ্নিকান্ডের দায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও মালিকপক্ষ কেউ এড়াতে পারেন না
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী শ্রমিক সংহতির কন্দ্রীয় কমিটির সভাপতি আবু হাসান টিপু সংবাদপত্রে প্রকাশের জন্য প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, হাসেম ফুড এন্ড বেভারেজের মালিকানাধিন জুস কারখানার অগ্নিকান্ডের দায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও মালিকপক্ষ কেউ এড়াতে পারেন না। এই উভয় পক্ষের দায় দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার ফলেই এই ভয়ংকর অগ্নিকান্ডের সৃষ্টি হয়ে থাকতে পারে। তিনি বলেন কারখানায় দাহ্য পদার্থের ব্যবস্থাপনা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কলকারখানা পরিদর্শক ও প্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে।
আবু হাসান টিপু বলেন, অবিলম্বে অগ্নিকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে অগ্নিকান্ডে প্রকৃতপক্ষে কতজন শ্রমিক নিহত এবং নিখোঁজ রয়েছেন তার প্রকৃত সংখ্যা প্রকাশ করে ঐসকল নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে আই.এল.ও কনভেনশন ১২১ বিবেচনায় ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 