শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই, গুজবে কঠোর ব্যবস্থা : ভোলায় শিক্ষামন্ত্রী
প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই, গুজবে কঠোর ব্যবস্থা : ভোলায় শিক্ষামন্ত্রী
খলিল উদ্দিন ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি :: এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শনিবার ২৯ এপ্রিল দুপুরে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি তরুণ প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৪র্থ তলা বিশিষ্ট এ কলেজের একাডেমিক ভবন নির্মাণে ব্যায় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা। এ ভবন উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে সংবর্ধনা দেন। এর আগে মন্ত্রী ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ঐহিত্যবাহী এ কলেজেটি চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ আইচা এলাকায় স্থাপিত। এ কলেজটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 