বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বনাথ থানার পরিচ্ছনতা কর্মী পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার
বিশ্বনাথ থানার পরিচ্ছনতা কর্মী পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: পাঁচ কেজি গাঁজাসহ সিলেটের বিশ্বনাথ পুলিশ স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও ডোম মিজান মুন্সিকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার মধ্যরাতে উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও জনৈক গয়াস আলীর বাড়ির সামন থেকে গাঁজা বিকি-কিনির সময় তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে চটের বস্তায় মোড়ানো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। যার মূল্য আনুমানিক ১লক্ষ্য ৫০ হাজার টাকা। মিজান সুমানগঞ্জের ছাতক উপজেলার রংপুর গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে। বিশ্বনাথ উপজেলা সদরের টিএনটি রোডের আসকির মিয়ার কলোনীতে বসবাসরত মিজান বিশ্বনাথ থানায় পরিচ্ছন্নতা কর্মী ও ডোম হিসেবে কর্মরত ছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে আজ বৃহষ্পতিবার বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নাম্বার-০৪) দিয়েছেন ডিবি পুলিশের
এসআই আবুল কালাম আজাদ।
সূত্র জানায়, থানায় কাজের সুযোগকে কাজে লাগিয়ে মাদকের ভয়াবহ কারবার গড়ে তুলেছিল মিজান। অভিযানে ছোটখাটো ব্যবসায়ী ধরা পড়লেও সে ছিল ধরাছোঁয়ার বাহিরে। অবশেষে ডিবির ফাঁদে আটকা পড়ে মিজান।
এ বিষয়ে কথা হলে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে, সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ জোন)’র অফিসার ইন-চার্জ মো. ইখতিয়ার উদ্দিন বলেন, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 