বুধবার ● ২৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস : রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড কমিটির বর্ণাঢ্য আয়োজন
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস : রাঙামাটিতে জেলা লিগ্যাল এইড কমিটির বর্ণাঢ্য আয়োজন
রাঙামটি :: বর্ণাঢ্য আয়োজনে আগামী ২৮ এপ্রিল শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে রাঙামাটি জেলা জজ আদালত প্রাঙ্গণকে সাজানো হবে ব্যানার,পোস্টার এবং লাইটিংসহ বাহারী সাজে । এ আয়োজনের অংশ হিসেবে আগামী ২৮ এপ্রিল সকাল টায় থেকে জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম ,স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, ৩০৫ পদাতিক রিজিয়ন কমান্ডার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী সহ আদালতের সকল পর্যায়ের বিজ্ঞ বিচারক, কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞ প্যানেল আইনজীবী, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা কারাগার,তথ্য অফিস, লিগ্যাল এইড এর উপকারভোগী এবং বিভিন্ন এনজিও সমূহের সদস্য মিলিয়ে প্রায় ৪শত জন অংশগ্রহণকারীর সমন্বয়ে একটি বর্নাঢ্য র্যালি রাঙামাটি জজকোর্ট প্রাঙ্গন থেকে বনরুপা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হবে।
র্যালিতে অংশগ্রহণকারীদের জন্য সরবরাহ করা হবে লিগ্যাল এইড এর স্লোগান সম্বলিত টি শার্ট ও নাস্তা। র্যালির পরে জেলা ও দায়রা জজ মো. সহিদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার,এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখবেন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রমুখ। এছাড়া জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড অফিস, রাঙামাটির অফিসের কার্যক্রম এর উপর বছরব্যাপি আলোকচিত্র প্রদর্শণীর আয়োজন করা হবে।
এতে বিচার প্রার্থীগন মামলা না করে বিরোধ মীমাংসার সুযোগ এবং বিনামূল্যে আইনগত সহায়তার তথ্য পাবেন।
উল্লেখ্য সাধারণত জেলা লিগ্যাল এইড অফিসে চার ধরণের সেবা দেওয়া হয়
১। আইন সর্ম্পকিত তথ্য সেবা : (ক) সরাসরি,(খ) ফোনের মাধ্যমে, (হট লাইন নাম্বার-০১৭০১-২৬৭৩৯০),ন্যাশনাল হেল্পলাইন ১৬৪৩০ ( টোল ফ্রি)। ২। আইনি পরামর্শ সেবা। ৩। বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা। ৪। সরকারী খরচে দেওয়ানী,ফেীজদারী, পারিবারিক ও জেল আপিলসহ যেকোন মামলায় আইন সহায়তা সেবা।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 