সোমবার ● ২৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » “রমজানেরই রোজার শেষে” গানের ৯২ বছর উদযাপন
“রমজানেরই রোজার শেষে” গানের ৯২ বছর উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের ৯২ বছর উপলক্ষে ‘ঈদ মিলন মেলা উদযাপিত হয়েছে। নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের উদ্যেগে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির মাজারে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মিলিতভাবে এ গানটি পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দ। গীতিকার কবি এম আর মনজুর সভাপতিত্বে ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদিরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সংগঠক লুৎফুল আহসান বাবু, মসলেহ উদ্দীন খান মজলিস, মিয়াজান কবির, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও এ্যাডভোকেট কে এম আশরাফ। কবিতা ও কথায় অংশ নেন কবি ও আবৃত্তিশিল্পী সালমা জাহান গোধুলি, মতিয়ারা চৌধুরী মিনু, শেফালী দৌউসি, মাহমুদ খান বিজু, ছায়মা খাতুন রিভা, রিয়াদ মাহমুদ খান, জুলফিকার স্বপন, সাব্বির হোসেন সৌরভ প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, এই দিনটিকে জাতীয়ভাবে পালনে সরকারের সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই বিশেষ দিনটি পালনের পাশাপাশি জাতীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি ও গানটিকে জাতীয়করণ করা হোক।
এরপর জাতীয় কবির মাজার জিয়ারত ও দোয়া করা হয়।




নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন 