শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির জেলা কারাগারে লিগ্যাল এইড এর উদ্যোগে আইনজীবী ও কারাবন্দিদের যৌথ সভা
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির জেলা কারাগারে লিগ্যাল এইড এর উদ্যোগে আইনজীবী ও কারাবন্দিদের যৌথ সভা
৩২৮ বার পঠিত
শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির জেলা কারাগারে লিগ্যাল এইড এর উদ্যোগে আইনজীবী ও কারাবন্দিদের যৌথ সভা

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ সেবার গুণগত মানবৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি জেলা কারাগারে এই ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ নেয় জেলা লিগ্যাল এইড অফিস।

মঙ্গলবার ১৮ এপ্রিল দুপুর ২ টায় আইনি সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে আইনি সেবা প্রসঙ্গে বক্তব্য দেন রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।

এসময় মো. জুনাইদ বলেন, ‘সরকারের পক্ষে জাতীয় আইনগত সহায়তা সংস্থা কারাবন্দি ও সব নিপীড়িত মানুষকে আইনগত সহায়তার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। আপনারা নিঃসংকোচে ও বিনা খরচে এই সেবা নিতে পারবেন।’

এসময় কারাবন্দিরা সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ পেতে ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে উপস্থিত লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা সরাসরি এসব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে লিগ্যাল এইড সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে রাঙামাটি জেলা কারাগারের জেলার আতিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা সংস্থার রাঙামাটির প্যানেল আইনজীবী হ্লাথোয়াই প্রু মারমা, শফিউল আলম মিয়া, রাশেদ ইকবাল, মিলন চাকমা, শহিদুল ইসলাম , হারুনুর রশীদ, আলাল উদ্দিন, কারাবন্দিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সরকারি খরচে জনগণের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দিতে দেশের ৬৪টি জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে জেলা লিগ্যাল এইড কার্যালয় চালু করে বিচার বিভাগ। মূলত আদালতে বিচারাধীন মামলাজট ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি এবং স্বল্পসময়ে বিরোধ মীমাংসার লক্ষ্যে সংস্থাটি জেলা পর্যায়ে কাজ করছে। পার্বত্য জেলা রাঙামাটিতেও প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বয় সভা, উপজেলা-ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠনসহ বিরোধপূর্ণ ভূমি বিরোধ মীমাংসায় কাজ করছে। এছাড়া পারিবারিক ও সামাজিক বিরোধ মীমাংসায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।

সংস্থাটির তথ্যমতে, রাঙামাটিতে গত ১৫ মাসে ১৫০০টির অধিক অভিযোগ আপসে বিরোধ মীমাংসা হয়ে আসছে। প্রায় দুই শতাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া দুস্থ ও অসহায় পরিবারকে আইনি সহায়তা প্রয়োজনবোধে নিজস্ব প্যানেল আইনজীবী নিয়োগের মাধ্যমে আদালতে মামলা করতে সহায়তা করে আসছে সংস্থাটি।
আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা দুর্গম রাঙামাটির ০৯ টি উপজেলা এবং৩০ টি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন, নালিশী জমিতে সরেজমিন মীমাংসা সভা, জেলা ব্যাপী ইমাম - খতীব ও ধধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এর ফলে স্থানীয় অধিবাসীদের মধ্যে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে আস্থা বেড়েছে।





ছবি গ্যালারী এর আরও খবর

অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন

আর্কাইভ