শিরোনাম:
●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে পুকুর পাড়ে পড়ে ছিলো এক যুবকের লাশ
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে পুকুর পাড়ে পড়ে ছিলো এক যুবকের লাশ
৩৮৮ বার পঠিত
বুধবার ● ১৯ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পুকুর পাড়ে পড়ে ছিলো এক যুবকের লাশ

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের একটি পুকুরের পাড় থেকে সোহাগ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সোহাগ উপজেলার সিংসাড়া গ্রামের দিদার বক্স সাখিদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ গত রবিবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। পরে কোন এক সময় কে বা কারা তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে তার লাশ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে ফেলে রাখে।

সোমবার সকালে স্থানীয় লোকজন পুকুর পাড়ে লাশ দেখে হৈচৈ শুরু করে দেয়। পরে দেখা যায় এটি সোহাগের লাশ। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্ররণ করেন। সংবাদ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপার আত্রাই থানায় মামলা দায়রর প্রস্তুতি চলছে। এর রহস্য উদঘাটনে আমরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছি।

‘ডিজিটাল প্রযুক্তি ও সংযুক্তি শিক্ষা বিস্তারের অন্যতম বাহন’ এমপি হেলাল

আত্রাই :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন, দেশের পুরাতন শিক্ষাখাতকে আধুনিক প্রযুক্তির ডিজিটাল মাধ্যমে রূপান্তর করতে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়া সরকারের এই উদ্যোগ যুগোপযোগি একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর আধুনিক প্রযুক্তির এই উপহারকে বিজ্ঞানের আর্শিবাদ হিসেবে গ্রহণ করে তা ভালো কাজে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর স্মার্ট সিঙ্গাপুরসহ ইউরোপের দেশগুলোর কাতারে সামিল হওয়ার অগ্রযাত্রার সারথী হিসেবে কাজ করার আহবান জানান।

আধুনিক প্রযুক্তির ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রবেশ করাতে নওগাঁর আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। সারাদেশের ন্যায় ১৭ এপ্রিল সোমবার উপজেলায় এমপিওভুক্ত ধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম , উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন। শুমারী শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে সরকারের পক্ষ থেকে দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যাতে করে এই ট্যাবগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের একটি অংশ হওয়ার গৌরব অর্জন করেন। এদিন উপজেলার ৩০টি এমপিওভুক্ত বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের মাঝে মোট ১শত ৮০টি ট্যাব বিতরণ করা হয়।

আত্রাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন একশত পরিবার

আত্রাই :: ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের ন্যায় এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রতি পরিবারের জন্য লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, সুগন্ধি চাউল ১কেজি, গুড়া দুধ ১ প্যাকেট এবং ৫০০ গ্রাম তৈল রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাঈম সরদার, রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ হোসেন, সদস্য জাহিদ হাসান সহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালে কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অর্থের কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।





ছবি গ্যালারী এর আরও খবর

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আর্কাইভ