শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » খুঁজি তোমায়
প্রথম পাতা » ছবি গ্যালারী » খুঁজি তোমায়
১৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুঁজি তোমায়

ছবি : মনিরুল হক বাচ্চু । মনিরুল হক বাচ্চু :: নীলাকাশের গভীরতায় খুঁজি তোমায়
বিভ্রান্ত ও হীনমন্যতার জ্বরাগ্রস্থ বিবেককে
বিসুভিয়াসের অগ্নি উদ্গিরণের মত জাগিয়ে তোলো
বেঁচে থাকার এবং বাঁচিয়ে রাখার অবদমিত শক্তিতে
ঐক্যবদ্ধ হও উন্মুক্ত উচ্চারণে উদ্দীপক হও
স্বত্ত্বহারা অস্তিত্ব উদ্ধার করার দীপ্ত দৃঢ় সংকল্পাপ্ত হও।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানী রুপান্তরিত
বৃটিশ সাম্রাজ্যবাদী দখলদারদের
বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেয়া
অগ্নিযুগের বিপ্লবী সুর্য সেনসহ নেতৃবৃন্দ
এবং একাত্তরের ত্রিশ লক্ষ কৃষক শ্রমিক মেহনতি মানুষের
গণহত্যার শহীদদের রক্তস্নাত স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করা
গত পঞ্চাশ বছর ধরে সাম্রাজ্যবাদের পদলেহনকারী
দালাল রক্ত পিপাসু শাসকগোষ্ঠী কর্তৃক পরিকল্পিত
বিচারবহির্ভূত ক্রসফায়ার গুম খুন হত্যাকাণ্ডের
রাষ্ট্রীয় বিচার এবং আন্তর্জাতিক স্বীকৃতি চাই।

শাণিত রক্ত

মনিরুল হক বাচ্চু :: সত্যের মতো বিরাজমান হও সদম্ভে
স্পর্শ করো রোদেলা বসন্ত
শিশির স্নাত ঘাসফুল
পলাশের লাল বিভা রাঙ্গিয়ে
উন্মাতাল হও উন্মুক্ত আয়োজনে
আন্দোলিত চড়ুই উড়ে বেড়ায় স্বগোত্রে
বসন্তের হিল্লোল লাগে হৃদ গভীরে
ক্ষতসৃষ্টিতে আশাভঙ্গ হৃদয়বাসী
নিশি রাতের অবৈধ অনির্বাচিত সরকারসহ
একান্ন বছরের দুর্বৃত্ত নেতৃত্বে কাছে
পরাজিত সংখ্যাগরিষ্ঠ নাগরিক
প্রতিশোধ স্পৃহায় স্ফুলিঙ্গ দৃঢ়তা নিয়ে
সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতির আগুন জ্বালিয়ে
গণমানুষের রুদ্ররূপ উদ্ভাসিত হোক
সশস্ত্র সংগ্রামের শাণিত রক্তে।

ডুকরে ডুকরে কাঁদে

মনিরুল হক বাচ্চু :: বাতাসে ভেসে বেড়ায় নির্লজ্জ ধ্রুপদ
উদাসী দৃষ্টিতে নাচে কামনার জ্যোৎস্না
রক্তবীজ জেগে ওঠে দেহজ আকর্ষণে
উষ্ণতার উত্তাপ সঞ্চালন করে
যন্ত্রনার বলিষ্ঠ বন্ধনে
জাগতিক দুর্বহ সময় পেরুতে পেরুতে
ছড়িয়ে পড়ে সবখানে নির্দ্বিধায়
হৃদপিন্ডের ও ছন্দ আছে বলেই
ছুটে চলে নিরন্তর বাতায়নে
অর্থহীন অবমাননা অশ্রদ্ধা রয়ে যায়
ভাষা শহীদ
ত্রিশ লক্ষ শ্রমিক কৃষক মেহনতি মানুষের জীবন
দুই লক্ষ নারীর সম্ভ্রম
গত একান্ন বছরের রক্তাক্ত অর্জন
ডুকরে ডুকরে কাঁদে উন্মুক্ত যোনির প্রান্তে।

সোনালী চিল

মনিরুল হক বাচ্চু :: শব্দগুলো ভাঙ্গতে ভাঙ্গতে নি:শব্দ হয়ে যায়
তুমি দাঁড়িয়ে থাকলে সময়ের প্রান্তে
বহমান বাতাসের নির্মল পরশে
মুগ্ধ শালিকের নিবিষ্ট চিত্তে
কম্পমান শব্দ তরঙ্গ বেজে চলে নিরন্তর
মাথার ওপর উড়ন্ত পাখিদের কলতান
তারপর হারিয়ে যায় দিগন্তে
তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে
সোনালী চিল আজো কি ভাসে
ভাঙ্গা পথের ওপর
আর উড়ন্ত শব্দগুলো
ভাঙ্গতে ভাঙ্গতে নি:শব্দ হয়ে যায়।





ছবি গ্যালারী এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ

আর্কাইভ