মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার :: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি… অমর ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরীরমাধ্য মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ এ ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সহযোগি সংগঠন রাঙামাটি জেলা কমিটি।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর সাড়ের ৬টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিপ্লবী ধারার রাজনৈতিক সংগঠন সমুহ।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন এর নেতৃত্বে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি সদর উপজেলা কমিটির আহবায়ক এমিলী চৌধুরী, রাঙামাটি পৌর কমিটির আহবায়ক আব্দুল মান্নান রানা ও ভূমিহীন সংহতির যুগ্ম আহবায়ক আহাম্মদ আলি এবং জেলা-উপজেলা, ভূমিহীন সংহতি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৮ টায় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যারা জীবন দান করেছিলেন, সেই মহান সেইসব বীর শহীদদের স্বরণ করার লক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 