শনিবার ● ১০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফখরুল ও আব্বাসের গ্রেফতার : গণআতঙ্ক সৃষ্টি করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
ফখরুল ও আব্বাসের গ্রেফতার : গণআতঙ্ক সৃষ্টি করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বিএনপি’র ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, গুলি, মানুষ হত্যা, বোমা নাটক, দুদিন ধরে কার্যালয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার অজুহাতে ঘিরে রাখা এবং গত রাত ৩টার সময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে পরে গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে সরকার ও সরকার দলীয় শীর্ষ নেতৃবৃন্দের অহেতুক উস্কানী ও আতঙ্ক সৃষ্টি করা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নার্ভাসনেসের বহিঃপ্রকাশ।
সাম্প্রতিক বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধীদলের কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রায় জনজোয়ারে পরিণত হওয়ায় ভোটারবিহীন ফ্যাসিবাদী ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সেজন্য ঢাকায় সমাবেশকে বাঁধা দেওয়ায় যা যা করণীয় ন্যাক্কারজনকভাবে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কর্মসূচি ভন্ডুলের তৎপরতা অব্যাহত রেখেছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ গত কয়েকদিনে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি এবং ঢাকায় সমাবেশকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যথায় সরকারের নীতি-নির্ধারকদের দায়িত্বহীন ও উস্কানীমূলক বক্তব্যের জন্য আগামীকাল যদি কোন অপ্রীতিকর, অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।
তিনি আগামীকালকের এই সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 