রবিবার ● ৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস ৬ - ৯ জানুয়ারী ২০২৩ পুনঃনির্ধারণ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস ৬ - ৯ জানুয়ারী ২০২৩ পুনঃনির্ধারণ
সংবাদ বিজ্ঞপ্তি :: দেশের উত্তেজনাকর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন- দশম কংগ্রেস আগামী ৯ - ১২ ডিসেম্বরের পরিবর্তে ৬ - ৯ জানুয়ারী ২০২৩ পুনঃনির্ধারণ করা হয়েছে। গতরাতে শেষ হওয়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারী সকাল ১০.৩০ এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের পর র্যালী অনুষ্ঠিত হবে।বিকালে আলোচনা অনুষ্ঠানে দেশ- বিদেশের বন্ধুপ্রতীম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। ৭ জানুয়ারী থেকে কংগ্রেসের কার্যঅধিবেশন শুরু হবে।
কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে রাজনৈতিক প্রস্তাবসহ পার্টির গুরুত্বপূর্ণ দলিলপত্র আলোচিত ও গৃহীত হবে।
কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে পার্টির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবে।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন,এপোলো জামালী,ফিরোজ আহমেদ, সজিব সরকার রতন,মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন রশীদ মাহমুদ, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু প্রমুখ।
সভায় কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 