সোমবার ● ২৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিলন হত্যাকারীদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হয়েছে : সাইফুল হক
মিলন হত্যাকারীদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হয়েছে : সাইফুল হক
ঢাকা :: এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের শাহাদাৎ বার্ষিকীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে মিলনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলনের বেদিতেও পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ,পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,ঢাকা মহানগর কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর নেতা কামরুজ্জামান ফিরোজ, মোঃ রিয়েল, মীর রেজাউল আলম, আবদুল গণি খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্তরে শ্রদ্ধা নিবেদনের পর মিলন স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালীর বলেন গত ৩২ বছরেও মিলন হত্যার বিচার হয়নি; বরং মিলনের হত্যাকারীদেরকে রাজনৈতিক ও সামাজিক ভাবে পুনর্বাসন করা হয়েছে।
তিনি বলেন, গত তিন দশকে এখানকার সরকার ও শাসকশ্রেণী তাদের নীতিহীন সুবিধাবাদী রাজনৈতিক কারণে মিলনের রক্তের সাথে বেঈমানী করেছে; মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা নিষ্ঠুর ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে ; বাংলাদেশকেই এখন তারা ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, মিলন ছিলেন সাম্যবাদী, জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতীক।দেশ ও জনগণের অধিকার আদায়ে মিলন ছিলেন অকুতোভয়। জীবন দিয়ে তা তিনি প্রমাণ করেছেন।
তিনি মিলনের সংগ্রামী চেতনায় শাণিত হয়ে অধিকার ও মুক্তি অর্জনে গণসগ্রাম জোরদার করার আহবান জানান।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 