শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে জাতীয় যুব দিবস পালিত
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে জাতীয় যুব দিবস পালিত
৪৩৯ বার পঠিত
বুধবার ● ২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে জাতীয় যুব দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য যুব র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাঈফ উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোওয়াত করেন অদম্য যুব সংঘের সদস্য মো. জোবায়ের ও পবিত্র গীতা থেকে পাঠ করেন দুর্বার প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী।
যুব দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক কাজী আবদুল আলীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মুসলিম উদ্দিন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সাহাব উদ্দীন, দীপ জ্বেলে যাইয়ের প্রতিষ্ঠাতা শারফুদ্দীর কাশ্মীর, শুভ সংঘ মীরসরাই শাখার সভাপতি সুভাষ সরকার, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সভাপতি ডা. আনোয়ার হোসেন, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমেদ, প্রজন্ম মীরসরাইয়ের সহ সভাপতি মোহাম্মদ মহসীন ও আত্মকর্মী তোফাজ্জল হোসেন প্রমুখ

আলোচনা শেষে আগত যুব স্বেচ্ছাসেবীদের মাঝে ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।
যুব র্যালী ও আলোচনা সভায় মিরসরাইয়ের ৩০ টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

মিরসরাই :: মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আবদুল আলীমের যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক পদে পদায়ন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেনের যোগদান ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হিসেবে মোহাম্মদ সাহাব উদ্দিনের পদায়নে সংবর্ধনা সভার আযোজন করা হয় । সংবর্ধনা সভায় দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোওয়াত করেন অদম্য যুব সংঘের সদস্য মো. জোবায়ের ও পবিত্র গীতা থেকে পাঠ করেন দুর্বার প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীম, নবাগত উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মুসলিম উদ্দিন, দীপ জ্বেলে যাইয়ের প্রতিষ্ঠাতা শারফুদ্দীর কাশ্মীর, শুভ সংঘ মিরসরাই শাখার সভাপতি সুভাষ সরকার, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সভাপতি ডা. আনোয়ার হোসেন, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমেদ ও প্রজন্ম মিরসরাইয়ের সহ সভাপতি মোহাম্মদ মহসিন প্রমুখ । আলোচনা পর্বে বক্তারা পদোন্নতি প্রাপ্ত অফিসারদের এ উপজেলায় কর্মময় জীবনের নানা স্মৃতিময় দিক তুলে ধরেন এবং আগামীর সফলতা কামনা করেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে স্মারক উপহার তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

সংবর্ধনা সভার এ আয়োজনে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, জাগ্রত প্রতিভা, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অভিযান ক্লাব, নির্বাণ যুব সংঘ, অদম্য যুব সংঘ, আদর্শ বন্ধু ফোরাম, মীরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠন, উপকূল, প্রজন্ম মিরসরাই, ঝংকার, সৃজন যুব সংঘ, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক, এফসি সিক্সটিন ইউনিয়ন ব্লাড ব্যাংক, রক্তিম ক্লাব করেরহাট, হিতকরী যুব সংঘ, সমাজবন্ধু যুব সংগঠন, মিশুক, উদ্দীপন ক্লাব, শতাব্দী ক্লাব, শুভ সংঘ, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কৃষক সমিতি, যুব কল্যাণ সংঘ, দীপ জ্বেলে যাই, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, যুব উন্নয়ন সংঘ ও নবজাগরণ সমাজকল্যান পরিষদ।





ছবি গ্যালারী এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ