মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষয় কমাতে প্রস্তুতি সভা
পানছড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষয় কমাতে প্রস্তুতি সভা
মো. হেলাল উদ্দিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: জেলার পানছড়িতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পার্বত্য জেলায় ক্ষয় ক্ষতি কমাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২২ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা,থানা তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন , আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, ফায়ার সার্ভিস স্টেশান মাস্টার , যুব রেড ক্রিসেন্ট সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগে আক্রান্ত হওয়ার আশংকা ব্যক্ত করে বক্তারা ফায়ার সার্ভিস , আনসার পুলিশ ও রেড ক্রিসেন্টের সকল কে প্রস্তুতি থাকার পরামর্শ দেন। নিকটবর্তী প্রতিটি ইউপি ভবন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষনা করেন। এছাড়াও দুর্যোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা করা হয়েছে। প্রতিটি গ্রামে ইউপি সদস্যদের সতর্কতার সহিত তাৎক্ষনিক যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 