শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে এসএ পরিবহনের গাড়ী থেকে ভারতীয় শাড়ি,লুঙ্গী,বৌদ্ধ মূর্তি সহ আটক-৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে এসএ পরিবহনের গাড়ী থেকে ভারতীয় শাড়ি,লুঙ্গী,বৌদ্ধ মূর্তি সহ আটক-৩
৯৮৭ বার পঠিত
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে এসএ পরিবহনের গাড়ী থেকে ভারতীয় শাড়ি,লুঙ্গী,বৌদ্ধ মূর্তি সহ আটক-৩

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে এস.এ পরিবহনের গাড়ীতে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লুঙ্গী, চীবর, বৌদ্ধ মূর্তি ও বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এসময় এস.এ পরিবহনের ম্যানেজারসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর সন্ধ্যায় জেলা শহরের নারিকেল বাগান এলাকার এস.এ পরিবহনের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ এস. এ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে একটি চক্র ভারত হতে অবৈধভাবে সীমান্ত পথে আনা মালামাল পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১হাজার ১১০পিস ভারতীয় শাড়ি, ৩৪সেট ভারতীয় চীবর, ৮৩৮বক্স বিদেশী সিগারেট ও ২০০পিস লুঙ্গী, ১০টি পিতলের তৈরী বৌদ্ধমূর্তি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১০লাখ টাকার বেশী বলে জানিয়েছেন তিনি।
এ সময় সন্দেহজনক আসামী হিসেবে আটক করা হয়েছে এস.এ পরিবহননের ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে।
আটককৃতরা হলেন, এস.এ পরিবহন খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, পার্সেল সহকারী বাদল হোসেন ও ঝন্টু সিংহ।
অভিযানে ৩২বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের নায়ক সুবেদার সফিকুল ইসলামসহ খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মানিকছড়িতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার তিনটহরী নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী সনাত মারাকের ছেলে ফনিশন মারাক(৬০) ও তার স্ত্রী আক্রাই দেওয়ান(৪৭) এর বাড়ি তল্লাশি করে ৫০লিটার চোলাই মদ, ৫০০গ্রাম গাঁজা, ৩পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়নের তিনটহরী নামার পাড়া এলাকায় মাদক বিক্রির সংবাদে ৩ফিল্ড রেজি. আর্টি. সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের বিএ-১১৪৭৬ লে. মোহাম্মদ ফাহিম এহেসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শংকর মজুমদারের নেতৃত্বে একটি টহল দল গারো সম্প্রদায় ফনিশন মারাকের ঘর তল্লাশি করে চোলাই মদ, গাঁজা, ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
পরে পুলিশ বাদী হয়ে
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে। বৃহস্পতিবার(১৩ অক্টোবর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা নজরদারিতে যৌথবাহিনীর জালে মাদক ব্যবসায়ী যুগলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাটিরাঙ্গায় নকল সরবরাহে দায়ে অফিস সহায়কের ২বছরের কারাদণ্ড

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে অফিস সহায়ক মো. কামাল হোসেনকে ২বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এ দণ্ডাদেশ দেন।

কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে জনৈক পরীক্ষার্থীর মোবাইলে উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজগর হোসেন।

পরে, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব তাকে ১৯৮০ সালের ৯ এর(ক) ধারায় দুই বছরের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেন। এসময় পরীক্ষার্থীকে ৩বছরের জন্য বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, দোষ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেনকে ২বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।





ছবি গ্যালারী এর আরও খবর

অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন

আর্কাইভ