বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো: ইসহাক নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে রাউজান উপজেলার বৌজ্জালী গেইটের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অসুস্থ বাবাকে ভর্তি করিয়ে তিনি বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে আনা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বরাদ দিয়ে জানা যায়, যাত্রীবাহী গাড়ির সামনে কুকুর এসে পড়লে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলে ইসহাকসহ কয়েকজন গুরুত্ব আহত হয়। নিহত ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের মতিউর রহমানের পুত্র। ঘটনা বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন ঘটনার খবর শুনে আমার গিয়ে লাশ দেখতে পাইনি। এর আগে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা দুর্ঘটনার স্থান থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন 