মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয়ে ইয়াবাসহ বাসযাত্রী আটক
মিরসরাইয়ে ইয়াবাসহ বাসযাত্রী আটক
আকতার হোসেন (চট্টগ্রাম ) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে ২ হাজার ৮ শত পিস ইয়াবা সহ বাবু শিকদার (৪০) নামে একজন বাসযাত্রীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার হাদি ফকিরহাট বাজারের গাছবাড়ীয়া নুর শাহ ফকির বাড়ীর সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানোর সময় হানিফ পরিবহনের একটি ভলবো এসি বাস থেকে নেমে পালানোর সময় তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বাবু শিকদার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালে নগরের সিটি কর্পোরেশন এলাকার ২১ নং ওয়ার্ডের মফিজ শিকদারের পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম জানান, মাদকের বিপুল পরিমাণ চালান নিয়ে একজন ব্যক্তি বাসযোগে ঢাকা যাচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর বারোটা দিকে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চলাকালে হানিফ পরিবহনের ভলবো এসি বাস (নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৮৫৯) থেকে নেমে পালানোর সময় বাবু শিকদার নামের এক মাদক ব্যবসায়ীকে (সাদা রংয়ের কস্টেপ দিয়ে মোড়ানো চৌদ্দটি কালো রংয়ের জিপার পলিপ্যাকে ভর্তি) ২৮০০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় সাধারণ ডায়রী নং-৪২২ মূলে এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 