বুধবার ● ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংবাদকর্মী জাবেদকে হুমকী
সংবাদকর্মী জাবেদকে হুমকী
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্বতিমির গ্রামের সুদখোর ও জুয়াড়ী গুলজার, তার ভাই নেশাখোঁর সেকুলসহ তাদের পরিবারের নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। ভয়ে কেউ প্রতিবাদের সাহস না পাওয়ায় নির্যাতনের মাত্রা ও সুদের কারবার বেড়েই চলছে। গত ২ অক্টোবর রবিবার রাতে (আলি বিডি) নামে একটি ফেইসবুক আইডি থেকে শফিক মিয়া নামে এক যুবককে মারধোর, অশ্নীল গালাগালিসহ নির্যাতনের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে গত রবিবার (২ অক্টোবর) হামলার শিকার মতব্বির মিয়ার ছেলে শফিক মিয়া বাদী হয়ে এলাইছ মিয়ার ছেলে গুলজার মিয়া, সহোদর সেকুল মিয়া ও গুলজার মিয়ার পুত্র আল জামিন মিয়াকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আসামীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়- প্রায় ২ বছর আগে পূর্বতিমির পুরের মতব্বির মিয়ার ছেলে শফিক মিয়া সুদখোর ও জুয়াড়ী গুলজার মিয়ার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর ২ বছরে তাকে প্রায় ৫ লক্ষ টাকা প্রদান করলেও সে শফিক মিয়ার কাছে টাকা পায় বলে প্রচার করতে থাকে। গত শনিবার (১ অক্টোবর) শফিক মিয়াকে পূর্বতিমির পুর বাজারে দেখতে পেয়ে উল্লিখিত আসামীরা দা-লাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার কাছে টাকা পায় বলে দাবী করে এবং টাকা না দিলে খুন-জখমের হুমকি দেয় এবং অশ্নীল ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্য়ায়ে বাজারের একটি দোকানে প্রবেশ করে তাকে মারধোর করে প্রাণে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ১০০ টাকা মূল্যের ২টি স্টাম্পে ২ লক্ষ টাকা লিখে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শফিককে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পরে শফিক মিয়া বাদী হয়ে উল্লিখিত আসামীদের নামে থানায় অভিযোগ দিলে তাকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর (রোববার) রাতে (আলি বিডি) নামে একটি ফেইসবুক আইডি থেকে শফিক মিয়া নামে এক যুবককে মারধোর, অশ্নীল গালাগালিসহ নির্যাতনের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই ভাইরাল ভিডিওটিকে প্রকাশ করেছে জানতে চেয়ে সুদখোর গুলজারের ভাই সিরাজুল ইসলাম অন্য এক সাংবাদিক ভাইয়ের পরিচয় দিয়ে সাংবাদিক আলী হোসেনকে ভয়ভীতি দেয়ায় এবং ওই সময়ে সিরাজুল ইসলাম সংবাদকর্মী জাবেদ ইকবাল তালুকদারের হাত-পা কেটে ফেলবে বলেও হুমকী দেয়।
খোঁজ নিয়ে জানা যায়- গত কয়েকদিন পূর্বে রেখা বেগম নামে এক নিরীহ মহিলা গুলজারের বিরুদ্ধে একই রকম নির্যাতনের অভিযোগ দেন। এছাড়াও ভয়ে নাম প্রকাশ না করার শর্তে তার অত্যাচার-নির্যাতনের শিকার একাধিক ব্যক্তি এ বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। এ ব্যাপারে এলাকার লোকজন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার (ওসি) মো. ডালিম আহমেদ বলেন বিষয়টি দুঃখজনক, অভিযোগ পেলে কঠোর আইনি ব্যাবস্থা নেয়া হবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 