মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হুইল চেয়ার প্রদান
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হুইল চেয়ার প্রদান
ফটিকছড়ি প্রতিনিধি :: শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর পক্ষ হতে ২৫ মার্চ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের ব্যবহারের সুবিধার্থে ১৫টি হুইল চেয়ার প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এর নিকট হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। হুইল চেয়ার গ্রহণকালে পরিচালক মহোদয় বলেন, ট্রাস্টের ব্যাপক মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। তিনি ভবিষ্যতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ডে ট্রাস্টকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজী ডিপার্টমেন্টের প্রধান ডা. মোঃ নুরুদ্দীন তারেক, সহকারী পরিচালক (প্রশাসন) ডা: কাজী সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্য, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. সাইফুদ্দিন মাহমুদ, ডা. এস এম আসাদুল্লাহ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সামিয়ুল করিম, ট্রাস্টের প্রশাসিনক ও সমন্বয় কমকর্তা তানভীর হোসাইন।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে 